সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৌলিগাতি গ্রামের মো. আবদুল গণি মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে পুরুড়া চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গণি মিয়া (৭০) পুরুড়া চৌরাস্তা বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাড়াইলগামী অটোরিকশাটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায়, কাঁধে ও হাতে আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।