রাজধানীর বনশ্রী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে গতকাল সোমবার দুপুরে দুই নারী নিহত হয়েছেন। তাঁরা হলেন মালা বিবি (৩২) ও হারেছা বেগম (৪০)।
এ ছাড়া ভাষানটেকে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজ্জাক ওরফে শাহ আলম (৩৫) নামের অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।