নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের চাঁড়াভিটি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় দুই সাংবাদিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন আমার দেশ পত্রিকার প্রতিনিধি এ কে এম আনোয়ার তোহা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সংবাদদাতা ইব্রাহিম জহির। স্থানীয় লোকজন আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।