কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চওড়া বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল মজিবর রহমান (৫৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মজিবরের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্ধে। তিনি পুলিশের বরিশাল রেঞ্জের অধীনে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন।