মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পিএম অধিদপ্তর বিমান সদর প্রশাসনিক শাখার উপসহকারী প্রকৌশলী আবদুল মোতালেব ভূঁঞা (৪০) নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানান, গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় আবদুল মোতালেব ভূঁঞা মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আবদুল মোতালেব মারা যান।