ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আলীনগর মাদ্রাসা এলাকায় বিশ্বরোডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিন ছাত্র হলো রাকিব, রায়হান ও ইব্রাহীম। তাদের মধ্যে রাকিব ও ইব্রাহীম বাংলাবাজার ফাতেমা খানম মহাবিদ্যালয়ের ও রায়হান ভোলা সরকারি কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাকিব ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা গ্রামের মো. নিরব ও ইব্রাহীম একই গ্রামের আবু তাহেরের ছেলে। আর তাদের বন্ধু রায়হান ভোলা শহরের যুগীরঘোলা এলাকার সামসুদ্দিনের ছেলে।ভোলা সদর থানার এসআই শামসুল আরেফিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।