সড়ক দুর্ঘটনায় নগরের কাপ্তাই রাস্তার মাথায় গোলাপের দোকান নামক স্থানে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আরিফ হাসনাত ওরফে সোহাগ (৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে কাপ্তাইমুখী একটি ট্রাক এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।