সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় জনি বর্মণ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। জনি উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের ধর্ম চন্দ্র বর্মণের ছেলে৷ সে চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে জনি উপজেলার কালীবািড় বাজার এলাকায় সড়ক পার হচ্ছিল৷ এ সময় শেরপুরগামী একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিকে চালকসহ আটক ও শেরপুর-ঝিনাইগাতী সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন৷