গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে সংবাদপত্রের হকার আবুল বাশার (২৫) ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর হাতে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই হাজার টাকা ও একটি মুঠোফোন লুটে নেয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গাজীপুরের ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।