হজযাত্রীদের নিরাপত্তায় রাজধানীর উত্তরায় অবস্থিত হাজি ক্যাম্প থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চারটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সেবা কার্যক্রম চালু করেছে বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আধুনিক সুবিধা-সংবলিত সুপরিসর এসব বাসের কার্যক্রম গত ২৭ আগস্ট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফ্লাইট পর্যন্ত, অর্থাৎ আগামী আরও ৩৬ দিন চালু থাকবে। বিজ্ঞপ্তি।