হজ গাইড বিতরণ

হজযাত্রীদের জন্য প্রকাশিত প্রথম আলোর হজ গাইড বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এর আগে সাড়ে তিন শ হজযাত্রীর হাতে হজ গাইড তুলে দেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সদস্যরা। এ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ উপস্থিত ছিলেন। হজযাত্রীরা গাইড হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।