সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি হত্যা মামলার রায়ে একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. আবদুস সালেক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার বেত্রাশিন গ্রামের ইব্রাহীম হোসেন ও কবির উদ্দীন, তাদের ছেলে মোস্তাফা কামাল, আবদুল রানা ও রাব্বানী হোসেন। রায় ঘোষণার পর তাঁদের সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়।মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৮ মে একটি বিবদমান জমিতে একই গ্রামের আবদুল মান্নান ধান কাটছিলেন। এ সময় আসামিরা তাঁর ওপর হামলা চালিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।