ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের একটি হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।
মৃত্যুদণ্ডের সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ডাকাতির অভিযোগে তাঁদের ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মীর জাহান, এমদাদুল হক ওরফে এমদা, আনিসুর রহমান ও জিয়ারুল হক। মধুপুর গ্রামে ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে রিকশাচালক আবদুর রাজ্জাকের ঘরে ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় রাজ্জাক মারা যান।