নাটোরের লালপুর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল লালপুর থানায় মামলা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার রায়পুর-দিলালপুর গ্রামে একদল দুর্বৃত্ত কুপিয়ে আবদুল মালেক (৩৮) নামের এক ব্যক্তিকে খুন করে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।