হবিগঞ্জের খোয়াই নদীতে গতকাল মঙ্গলবার মৎস্য শিকার উৎসব (স্থানীয় ভাষায় পলোবাইছ) হয়। রেওয়াজ অনুযায়ী, প্রতিবছর কার্তিক মাসের শেষের দিকে এ উৎসব করে থাকে এলাকাবাসী।
গতকালের উৎসবে হবিগঞ্জ সদর উপজেলার পৈল, তেঘরিয়া, গোপায়া, মশাজান, এড়ালিয়া, ভাদৈ, ছঘরিয়া, তেতৈয়াসহ ১০-১৫টি গ্রামের মানুষ মাছ ধরায় অংশ নেয়। তারা মাছ ধরার জন্য পলো, ফাড় জাল ও ঝাঁকি জাল নিয়ে নেমে পড়ে খোয়াই নদীতে। এ মাছ ধরা ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে।