হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় রেলসেতুর স্লিপারে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন লস্করপুর গ্রামের জিয়াউল হক (৩৫), ওসমান আলী (৩৮) ও মঞ্জুর আহমেদ (৪০)।পুলিশ জানায়, গতকাল রোববার ভোরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ও হবিগঞ্জ সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে লস্করপুর এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে আটক করে।