হবিগঞ্জ শহরে টানা তিন দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়। রোববার থেকে গতকাল পর্যন্ত হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়কের মোড়, তিন কোনা পুকুরপাড়, রাজনগর, বেবি স্ট্যান্ড, পৌরসভা মাঠ, বাণিজ্যিক এলাকা ও চৌধুরী বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এদিকে গতকাল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করার কথা থাকলেও ১৪৪ ধারা বলবৎ থাকায় তা করতে পারেনি জেলা বিএনপি।