ফরিদপুরে যৌন হয়রানি রোধে ‘কমিউনিটি ওয়াচ গ্রুপ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জিলা স্কুলে একটি মতবিনিময় সভায় ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারাণী সিকদারকে কমিটির আহ্বায়ক এবং ফরিদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল জলিলকে সদস্যসচিব করা হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রকল্পের আওতায় মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।
ফরিদপুর অফিস