হরতাল-অবরোধে পরীক্ষা গ্রহণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

হরতাল-অবরোধের সময় মাধ্যমিক ও সমমানের পরীক্ষা চালু রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে বাধা দিলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে আদেশে।

হরতাল-অবরোধের নামে সহিংসতা বন্ধে হাইকোর্টের নির্দেশআজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কেরানীগঞ্জের ইস্পাহানি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য শফিউল আজম খান গত বৃহস্পতিবার রিট আবেদনটি করেন। আজ ওই রিটের ওপর প্রাথমিক শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও সানজিদা খাতুন।