হর্ষ বর্ধন শ্রিংলা নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। ভারত সরকারের এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন হাইকমিশনার খুব শিগগিরই তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। খবর বাসসের।