শিক্ষাগত যোগ্যতায় গরমিল থাকায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী সারোয়ারুল আবেদীন ওরফে খোকনের মনোনয়নপত্র গতকাল বাতিল করা হয়। ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সারোয়ারুল তাঁর হলফনামায় নিজেকে এইচএসসি পাস দেখিয়েছেন। অথচ জাতীয় পরিচয়পত্রে তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতক দেখানো হয়েছে