আবাসিক হলগুলোতে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি হলে শিক্ষার্থী হত্যা, ল্যাপটপ, মুঠোফোন, সাইকেলসহ প্রয়োজনীয় জিনিস চুরির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গতকাল বেলা ১১টায় ওই মানববন্ধন হয়। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়াতে দেখা যায়।