জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।তফসিল অনুযায়ী আগামীকাল ৫ মে উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া—এই পাঁচ ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল।জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাঁচটি ইউনিয়নের পাঁচজন ভোটার গত বুধবার তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে আবেদন করেন।