হাইতি ফেরত চিকিৎসকরা প্রশংসাপত্র পেলেন

হাইতিতে ভূমিকম্পের পর বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক দলের সদস্যরা মানবতাধর্মী কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্রশংসাপত্র পেয়েছেন। খবর বাসসের। ২০ জন সেনা ও ১০ জন বেসামরিক নাগরিকের সমন্বয়ে গঠিত ৩০ সদস্যের চিকিৎসক দলের প্রত্যেকেই এই প্রশংসাপত্র পান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল তাদের হাতে এ প্রশংসাপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এ এফ এম রুহুল হক।