মানিকগঞ্জের দৌলতপুরের ঘড়িয়ালা উম্মে কুলসুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গত বৃহস্পতিবার হেলথ এগ্রিকালচার এডুকেশন ইকোনমিক অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (হাইসড) উদ্যোগে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা ও চক্ষু অপারেশন শিবিরসহ মা ও শিশু এবং স্ত্রীরোগ বিষয়ে একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাইসডের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পে মেজর আতাউর রহমান, ডা. মো. ফজলুল করিম ও ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।