সুনামগঞ্জের প্রায় সব কটি হাওর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। ফসল তলিয়ে গেছে পানিতে। বাতাসে হাওরের পচা ধানের গন্ধ ছড়াচ্ছে। মরে যাচ্ছে হাওর ও নদীর মাছ। সিলেটের আনিস মাহমুদের তোলা দেখার হাওরের ছবিগুলো একনজর দেখলেই বোঝা যায় হাওর এলাকার এই দুরবস্থা।
পচা ধানে দূষিত হাওরের পানি। ছবিটি দেখার হাওরের বাহাদুরপুর এলাকা থেকে তোলা।পচা গন্ধ এড়াতে এভাবেই নাক ঢেকে চলাচল করতে হচ্ছে সবাইকে। শিশুরা পড়ছে বেশি দুর্ভোগে।পানির রং বদলেছে, পচে গেছে বোরো ধান।পচে যাওয়া ধান হাতে অসহায় এক কৃষক।পচে গেছে বোরো ধান। হাওরের পানিতে যেন পোড়া মবিলের রং।হাওরের দূষিত পানি।গন্ধে টেকা দায়। গামছা দিয়ে নাক-মুখ বেঁধে কাচা ধান কাটছেন দেখার হাওরের এক কৃষক।ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত এক কৃষক। ছবিটি দেখার হাওরের ঝানিগাঁও এলাকা থেকে তোলা।ধান পচে গিয়ে মরছে হাওরের মাছ। আধমরা মাছ ধরছেন কৃষকেরা।বৈশাখের এই সময়ে বোরো ধান নিয়ে ব্যস্ত থাকে হাওরপারের লোকজন। এ বছর ধান তলিয়ে গেছে পানিতে। তাই কাজের খোঁজে হাওর ছেড়ে শহরে আসছেন কৃষকেরা। ছবিটি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট থেকে তোলা।কাজের খোঁজে হাওর ছেড়ে পরিবার-পরিজন নিয়ে শহরে আসছেন কৃষকেরা। ছবিটি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট থেকে তোলা।