হাওরে হাহাকার

সুনামগঞ্জের সব কটি হাওর তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে ডুবে গেছে বোরো ফসল। ভেঙেছে লাখো কৃষকের স্বপ্ন। ফসলহানিতে হাওরপারের মানুষ এখন দিশেহারা। হাওরে এখন শুধুই হাহাকার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর এলাকার কৃষকদের দুঃখগাথা তুলে এনেছেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক আনিস মাহমুদ।

হাওর তলিয়ে ফসলহানিতে দুশ্চিন্তায় বৃদ্ধ কৃষক।
হাওর তলিয়ে ফসলহানিতে দুশ্চিন্তায় বৃদ্ধ কৃষক।
হাওরে কাটা হচ্ছে কাঁচা ধান। বিষণ্ন মনে বসে আছেন কিষানি।
কাঁচা ধান দেখছেন রাশেদা বেগম নামের এক নারী।
সব ধান জলে গেছে—সেই অভিব্যক্তি এই নারীর চোখে-মুখে।
কাঁচা ধানের আঁটি হাতে এক নারী।
সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে কাঁচা ধান।
কাঁচা ধান ঝেড়ে নিচ্ছেন এক নারী।
কাঁচা ধানের পাশে মন খারাপ করে বসে আছে এক কিশোর।
কাঁচা ধানের স্তূপের কাছে শুয়ে আছেন হতাশ এক কৃষক।
দুই চাকার গাড়িতে করে হাওরে নৌকা নিয়ে যাচ্ছেন কয়েকজন কৃষক।
কাঁচা-পাকা ধান পাড়ে তুলছেন কৃষকেরা।
গবাদিপশুর জন্য খর নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
পানিতে ভেজা খড় পাড়ে তুলছেন কৃষকেরা।
মন খারাপ করে বসে আছেন কিষান-কিষানি।
থইথই পানি থেকে খড় তুলছেন এক কৃষক।
ফসলি হাওরে এখন শুধু পানি আর পানি।