হাওর সমাবেশ

হাওরবাসীর জীবনমান উন্নয়নের দাবিতে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা কলেজমাঠে হাওর সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সহযোগিতায় হাওর ক্ষেতমজুর আন্দোলন সমন্বয় কমিটি এ আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার, নির্বাহী সদস্য রমেন্দ্র নারায়ণ সরকার প্রমুখ।