হাকিম পরিচয় দিয়ে প্রতারণার সময় আটক ২

গাজীপুরে টঙ্গীর বনমালা রোড এলাকায় গতকাল বুধবার হাকিম পরিচয় দিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর গ্রামের মো. পারভেজ রেজা ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হিংগুলা গ্রামের শাহ পরান। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।