এ ক ন জ রে

হাজতির মৃত্যু

সুনামগঞ্জ জেলা কারাগারে গতকাল শুক্রবার শাহজাহান (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ধরমপাশা উপজেলার দুধবহর গ্রামে। কারাগার সূত্রে জানা গেছে, এক মাস আগে মারামারির মামলায় শাহজাহান ও তাঁর ভাই শাহ্ আলমকে কারাগারে পাঠানো হয়। গতকাল সকালে গোসলখানায় গিয়ে অচেতন হয়ে পড়েন শাহজাহান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।  সুনামগঞ্জ অফিস