চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে পাইপসহ একটি খননযন্ত্র ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা ইউএনও শেখ মুর্শিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী আক্তার ও থানার এসআই ফারুক আহম্মেদসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও শেখ মুর্শিদুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ঘটনায় খননযন্ত্রের মালিক মোস্তফাসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।