হাতিয়ায় চাঁদের গাড়ি উল্টে ৫ পুলিশ আহত

নোয়াখালীর হাতিয়ায় চাঁদের গাড়ি উল্টে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন, তিন কনস্টেবল শিপক চন্দ্র দাস, আমিনুল হক ও সুমন মিয়া।
দুর্ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে দুর্ঘটনার কথা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিছুল হক। তিনি বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।