হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নোয়াখালীর হাতিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে।
ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি জাহাজমারা ইউনিয়নের বিরবিরি ও মোহাম্মদপুর গ্রামে।
হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, এ ঘটনায় মামলা হয়নি।