হাতীবান্ধা উপজেলা আ.লীগের কমিটি গঠন

দীর্ঘ আট বছর পর লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গত শনিবার গঠন করা হয়েছে। লিয়াকত আলী সভাপতি ও মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।এ উপলক্ষে শনিবার হাতীবান্ধা ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান প্রধান অতিথি, সাংগঠনিক সম্পাদক খালিদ মুহমুদ চৌধুরী, সহপ্রচার সম্পাদক আবু নাসের ও এফবিসিসিআইয়ের পরিচালক সিরাজুল হক বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও আশরাফ হোসেন, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সফুরা বেগম।