মেয়র হানিফ উড়ালসড়কের একটি পথ ধোলাইখাল পর্যন্ত নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ডিএসসিসির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এ অভিযান হয়।
মেয়র বলেন, এ ধরনের অভিযানে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ আবশ্যক। মেয়রের দায়িত্ব সবার, সবাই নিজ নিজ অবস্থান থেকে এ দায়িত্ব গ্রহণ করলে ঢাকা শহর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শহরে পরিণত হবে। বিজ্ঞপ্তি।