হাবিবা রহমান

নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডের বাসিন্দা হাবিবা রহমান (৬৭) গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে শহরের গলাচিপা জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য সাংবাদিক রেজাউর রহমানের স্ত্রী।