হামলায় আহত ১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদক সেবনের প্রতিবাদ করায় শফি হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। গত শনিবার রাত আটটার দিকে পৌরসভার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কলেজপাড়ার হালিম জমাদ্দারের বাড়ির সামনে উত্তর কলেজপাড়ার বাসিন্দা মিরাজ হোসেনসহ (২০) কয়েকজন মাদক সেবন করছিলেন। এ সময় ওই এলাকার শফি হাওলাদার মাদকসেবীদের দেখতে পেয়ে ধমক দিলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শফি তাঁদের থাপড় দেন। এ ঘটনায় মিরাজের নেতৃত্বে কয়েকজন তরুণ শনিবার রাতে শফির ওপর হামলা চালান।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি