হামলায় আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. মনসুর বখ্ত চৌধুরী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার গুহ সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুহ সড়কের ডক্টরস হাউস থেকে নিজের গাড়িতে ওঠার সময় আট-দশজন দুর্বৃত্ত মনসুরকে রড দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে দা দিয়ে কোপানো হয়। এ সময় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে উঠে পালিয়ে যায়। পরে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি