হামলায় আহত ৪

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাবাজারে গতকাল শনিবার দুপুরে সন্ত্রাসীরা চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীসহ চারজনকে আহত করেছে। তারা কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।