মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকাসহ একটি বন্দুক লুট করে। ডাকাত দলের হামলায় বাড়ির গৃহকর্তাসহ চারজন আহত হন।পুলিশ ও ভুক্তভোগী পরিবারের স্বজনেরা জানান, শুক্রবার রাতে একটি ডাকাত দল হেলাচিয়া গ্রামের মনোরঞ্জন চন্দ্রের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই মনোরঞ্জনের মা সোহাগিনী ও মেয়ে মিশুমণির কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা মনোরঞ্জন ও তাঁর স্ত্রী বকুলকে মারধর করেন।