হিজবুত তওহিদের দুই সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী শহরের থানাপাড়া সড়ক এলাকায় ধর্ম প্রতিমন্ত্রীর বাসভবনের বৈঠকখানা থেকে গত মঙ্গলবার হিজবুত তওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জসীম উদ্দিন তালুকদার (২৬) ও হান্নান মৃধা (২৫। পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জসীম ও হান্নান ধর্ম প্রতিমন্ত্রীর বাড়ির বৈঠকখানায় বসে প্রতিমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি বাসায় ছিলেন না। বেশ কিছুক্ষণ ধরে তাঁদের অপেক্ষা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র, সিডি ও জিহাদি বই উদ্ধার করা হয়। জসীম বলেন, ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত করতে সংগঠনের প্রচারপত্র, বই ও সিডি প্রতিমন্ত্রীর কাছে বিতরণের জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন।