হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চারজন গ্রেপ্তার

রাজধানীর পান্থপথ এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ইমতিয়াজ হাসান (৫২), আরিফুল করিম (৩২), আরিফুল ইসলাম (২৩) ও কদর জামিল খন্দকার (২৬)।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে পান্থপথ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হাজারীবাগ, নীলক্ষেত, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় তাঁদের বাসা থেকে ২৫টি সাংগঠনিক বই, ২৪টি বিভিন্ন ধরনের ম্যাগাজিন, ৭৫০টি লিফলেট, তিনটি সাংগঠনিক সিডি ও সংগঠনের কাজে ব্যবহূত সাতটি মুঠোফোন উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।