মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের গ্লোবাল ইয়ুথ ইস্যুসংক্রান্ত বিশেষ উপদেষ্টা রোনান ফারো গতকাল শুক্রবার চার দিনের সফরে বাংলাদেশ এসেছেন। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।আগের নির্ধারিত সময়সূচির এক দিন আগে ফারো বাংলাদেশ এসেছেন। তিনি বাংলাদেশে তরুণদের কর্মকাণ্ড নিয়ে যুবনেতা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বাসস।