সংক্ষেপ

হুকমায়ূন মেলা

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে নেত্রকোনার কেন্দুয়ায় হুমায়ূন মেলার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁর নিজ গ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্থানীয় হুমায়ূন ভক্ত পরিষদ এ মেলার আয়োজন করে। নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হারুন অর রশিদ সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মহুয়া মমতাজ, হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদ, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও হুমায়ূন ভক্ত পরিষদের সভাপতি লুৎফুর রহমান আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।