জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার হওয়া তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন। তাঁরা হলেন চক্রের হোতা হুমায়ুন কবীর এবং তাঁর দুই সহযোগী আবুল খায়ের ও পলাশ। সূত্র জানায়, তিন আসামিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।