হেরোইন উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারসংলগ্ন এনায়েত আলীর বাড়ির পাশ থেকে গত শুক্রবার দিবাগত রাতে আধা কেজি হেরোইনসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাবের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আলফাডাঙ্গা উপজেলার মালা গ্রামের সেকেন্দার আলী মোল্লা, মিঠাপুকুর গ্রামের মো. মাহিদুল ইসলাম ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাজীব মোল্লা। অভিযানে নেতৃত্ব দানকারী র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. উয়ালী-য়ুর-রশিদ বলেন, ক্রেতা সেজে র‌্যাব সেখানে অভিযান চালায়।