আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান এম এ মান্নান। এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এম এ মান্নান বলেন, সংঘাত ও সংঘর্ষের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মছিহুদৌলা, যুগ্ম সম্পাদক স উ ম আবদুল আসাদ, সাংগঠনিক সম্পাদক সোলায়মান চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার সম্পাদক রেজাউল করিম প্রমুখ।