ঢাকা মহানগর পুলিশ গতকাল রাজধানীর শনির আখড়া এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ দুলাল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে চার মাদক ব্যবসায়ী, দুই ছিনতাইকারী ও ১৭ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।র্যাব সদর দপ্তর জানায়, রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে গত শুক্রবার চোলাই মদ, ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। তাঁরা হলেন কাজল (৪০), শ্রীবলানা (২৮) ও মো. আসাদুজ্জামান। তাঁদের কাছ থেকে ১০০ লিটার চোলাই মদ ও ১৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন মিরপুরের আদাবর থেকে চাপাতিসহ মানিক (২২) ও ইসহাক আলী (২২) নামের দুই ছিনতাইকারীকে আটক করে র্যাব। এ ছাড়া সবুজবাগের দক্ষিণ মান্ডা থেকে ১৭ জন জুয়াড়িকে আটক করা হয়।