৬২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৩৩তম বিএমএ স্পেশাল কোর্স উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। এ কুজকাওয়াজের মাধ্যমে ১০০ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। এর মধ্যে ৬২তম দীর্ঘমেয়াদি কোর্সে ৬৭ জন পুরুষ ও ১৭ জন মহিলা এবং ৩৩তম বিএমএ বিশেষ কোর্সে ১৫ জন পুরুষ ও একজন মহিলা ক্যাডেট রয়েছেন। আইএসপিআর। সেনাবাহিনীর প্রধান বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশে সামরিক বাহিনীর গুরুত্ব অনস্বীকার্য। তাই সেনাসদস্যদের গণমানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। পরে তিনি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।