করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গতকাল রোববার বিশ্বসাহিত্য কেন্দ্রকে ১০ লাখ টাকা দিয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। ঢাকা ব্যাংকের পক্ষে ব্যাংকটির চেয়ারম্যান আবদুল হাই সরকার বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে চেকটি তুলে দেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ এবং উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।